ads

বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে নালিতাবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৬১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গোপাল জিউর মন্দির কমিটির আয়োজনে ৬ সেপ্টেম্বর বুধবার সকালে মন্দির প্রাঙ্গণে ওইসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

পরে মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীনবন্ধু ঘোষ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু প্রমুখ।

Shamol Bangla Ads

পরে মন্দির প্রাঙ্গণ থেকে অতিথিবৃন্দকে নিয়ে প্রায় দুইশতাধিক সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে দুঃস্থ রোগীদের মাঝে ডায়াবেটিক সমিতির সুদমুক্ত ঋণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads