ads

বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু

খবর টি পড়েছেন : ১,১৬৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের চাপায় মমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মমেনা বেগম ওই এলাকার মো. আব্দুল হান্নানের স্ত্রী ও ৬ সন্তানের জননী। এদিকে বৃহস্পতিবার ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলচালক নওহাটা এলাকার আব্দুল হালিমের ছেলে মো. হিরা মিয়া (৩১) ও একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. আতিক মিয়া (৩২) বুধবার রাত ১১টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার কান্দিপাড়া এলাকা থেকে ফিরছিলেন। পথিমধ্যে পৌর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার গৃহবধূ মমেনা বেগম নিজ বাসার সামনে বের হলে দ্রুতগামী ওই মোটরসাইকেলটি মমেনা বেগমকে চাপা দেয়। ওইসময় মমেনা বেগমের চিৎকারে আশেপাশের লোকজন বের হলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় হিরা ও আতিক।

এদিকে স্থানীয়রা গুরুতর আহত মমেনাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাল্গুনী বেগম তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সদর থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যান। ওই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত মমেনা বেগমের স্বামী আব্দুল হান্নান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুঃস্থ রোগীদের মাঝে ডায়াবেটিক সমিতির সুদমুক্ত ঋণ… পরবর্তী সংবাদ শেরপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads