ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবহন সেক্টরের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজি করা যাবে না : পুলিশ সুপার মোনালিসা বেগম

খবর টি পড়েছেন : ৬৭৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। ৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম বলেন, শেরপুরে পরিবহন সেক্টরের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজি করা যাবে না। পরিবহন সেক্টরে যারা কাজ করেন চালকদের বৈধ লাইন্সেস আছে কি তা নিশ্চিত করবেন। সড়ক-মহাসড়ককে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সকল চালকদের কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলতে হবে। জেলায় যানবাহন পরিচালনাকারী সংগঠন স্বেচ্ছাসেবী দ্বারা তাদের স্টেশনগুলো নিয়ন্ত্রণ করলে অনেকাংশে যানজট কমে আসবে। তিনি আরও বলেন, রেজিষ্ট্রেশন এবং কাগজপত্র ছাড়া যে গাড়িগুলো চলছে তা সহজেই রেজিষ্ট্রেশনের আওতায় আনতে হবে। এছাড়াও তিনি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের কাছে যানজট নিরসন করতে সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) এসএম আবু সাঈদ হিরণ, ট্রাফিক সার্জেন্ট রুবেল মিয়া, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, জেলা ট্রাক ট্যাংকলরি কর্ভাড ভ্যান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাই, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলরি কর্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আরিফ রেজা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মো. বিল্লাল হোসেন লিটন, সাধারণ মো. শওকত হোসেন, জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সজিবুল আলম সুজন, জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. শামিম হোসেন, জেলা ইজিবাইক চালক শ্রমিক কল্যাণ সোসাইটি সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, শেরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই-২) আশরাফ হোসেন, সাংবাদিক মো. হামিদুর রহমানসহ জেলার বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম আর নেই পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কলেজছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৮…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads