ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কলেজছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসা শেরপুরের কলেজছাত্র রাজ্জাক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাজু আহম্মেদ ওরফে খোকনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। চাঞ্চল্যকর ওই মামলার রায়ে সাজাপ্রাপ্ত হয়ে প্রায় ৮ বছর আত্মগোপনে থাকার পর ৩ সেপ্টেম্বর রবিবার সকালে গাজীপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামি খোকন নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ীর মৃত মোহাম্মদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

র‍্যাব জানায়, কলেজ ছাত্র নিহত আব্দুর রাজ্জাক (২০) শেরপুর সদর উপজেলার যোগনীমুড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সকালে রাজ্জাক ও তার সহপাঠীরা মিলে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসেন। বিকেলে সাজাপ্রাপ্ত সাজুসহ কয়েকজন ছিনতাইকারী মিলে লাল পাহাড় ও ঝর্ণা দেখানোর কথা বলে রাজ্জাক ও তার দুই সহপাঠিকে ডেকে ইকোপার্ক এলাকা থেকে বের করে বুরুঙ্গা কালাপানি লাল পাহাড়ের গহীনে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর অস্ত্রের মুখে কলেজ ছাত্র রাজ্জাকের সাথে থাকা স্মার্ট ফোন কেড়ে নিতে চাইলে রাজ্জাক প্রতিবাদ করে।

ওইসময় সাজু রাজ্জাকের বুকে ও পেটে ধরালো চাকু দিয়ে আঘাত করে। আঘাতের ফলে রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্য দুই সহপাঠিকে আহত করা হলে তারা চিৎকার করে পাহাড়ের গহীন থেকে বেড়িয়ে আসেন। এ সুযোগে অভিযুক্তরা পালিয়ে যায়। এদিকে স্থানীয় লোকজন প্রথমে আহত দুইজনকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে প্রেরণ করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

ওই ঘটনায় নিহত রাজ্জাকের পিতা বাদী হয়ে ৭-৮ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাজু আহম্মেদ ওরফে খোকনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। ঘটনার পর থেকেই আসামি খোকন ৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গাজীপুরের বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, র‍্যাবের একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে আসামি সাজু আহম্মেদ খোকনকে গ্রেফতার করে। পরে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads