ads

বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপ শেষ লিটনের, কপাল খুলল বিজয়ের

খবর টি পড়েছেন : ৩৮৩
এশিয়া কাপ শেষ লিটনের, কপাল খুলল বিজয়ের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এশিয়া কাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো বাংলাদেশ। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি লিটন দাস। তাই শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হলো তাকে। তার জায়গায় কপাল খুলেছে এনামুল হক বিজয়ের। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। লিটন কুমার দাসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Shamol Bangla Ads

এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না বিজয়। প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাকে। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন বিজয়। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলে ছিলেন তিনি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিজয়কে নেওয়ার ব্যাখ্যায় বলেছেন, ‘সে ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সব সময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, তাই বিজয়কে বেছে নিয়েছি।’

Shamol Bangla Ads

এখন অবধি ৪৪ ওয়ানডে ম্যাচ খেলে ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে ১২৫৪ রান করেছেন বিজয়। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে তার। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করে দল থেকে বাদ পড়েন তিনি।

যদিও ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৫৯.৫৭ গড় ও ৯৭.৩১ স্ট্রাইক রেট ৮৩৪ রান করেন। তিন সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এর পরও প্রাথমিক ক্যাম্পে ডাক না পাওয়ায় আলোচনা তৈরি হয়েছিল। বিজয় এবার সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপের স্কোয়াডেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপের পর্দা উঠছে আজ: প্রথমবার খেলবে নেপাল পরবর্তী সংবাদ দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম : সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads