ads

বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম : সাকিব

খবর টি পড়েছেন : ৪২৭
দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম : সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ দলের মতো ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কা ক্রিকেট দলও। দলটির বোলিং আক্রমণ ভোঁতা হয়ে গেছে। তিন পেসার দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ইনজুরিতে আছেন। বাংলাদেশের তামিম-এবাদত আগেই ইনজুরিতে দলের বাইরে চলে গেছেন। লিটনও ছিটকে গেলেন।

Shamol Bangla Ads

ইনজুরি ধাক্কা ও শক্তি-দুর্বলতা মিলিয়ে দুই দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরুর সমান সুযোগ দেখছেন সাকিব, ‘আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো করবে তারাই জিতেবে। দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম। দুই দলের জন্যই সমান সুযোগ।’

সাকিব মনে করেন, অভিজ্ঞতা বিচারে বাংলাদেশ দলের পেসারদের ভালো করার সুযোগ আছে। তবে শ্রীলঙ্কা ঘরের মাঠে খেলছে। সম্প্রতি তারা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছে, সেখানে ভালো খেলা ক্রিকেটাররা শ্রীলঙ্কার জাতীয় দলে সুযোগ পেয়েছে। সুতরাং খুব বেশি সুবিধা পাবেন এমনটা মনে করেন না সাকিব।

Shamol Bangla Ads

শুধু পেস বোলারদের ওপর নির্ভর করে জিততে চান না বলেও মন্তব্য করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব, ‘আমরা একটা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে জিততে চাই না। সব ডিপার্টমেন্টে ভালো খেলতে চাই। আমরা প্রতিটি ডিপার্টমেন্টে ভালো করতে চাই; সেটা পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং-ফিল্ডিং হতে পারে; এই চার বিভাগে ভালো খেললে জয়ের সম্ভাবনা ভালো থাকবে। আমরা অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপ শেষ লিটনের, কপাল খুলল বিজয়ের পরবর্তী সংবাদ ২৩৮ রানের জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads