ads

রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ৪৬৬
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘উৎসবের মেলা’ যেন বসছে এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০২৩ বিশ্বকাপের প্রথম ও ফাইনাল ম্যাচ, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ-এই তিনটি ম্যাচ তো রয়েছেই। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানও হবে আহমেদাবাদে।

Shamol Bangla Ads

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে ৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেইনস ডে’ এর আয়োজন করবে আইসিসি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস-এই ১০ দলের অধিনায়কেরা সেদিন সন্ধ্যায় ফটোসেশন করবেন। সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন তারা।

অনুষ্ঠানে থাকছেন আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা থাকছেন এই অনুষ্ঠানে। অধিনায়কেরা ৪ অক্টোবর সকালের মধ্যে আহমেদাবাদে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

Shamol Bangla Ads

আহমেদাবাদে এবারের বিশ্বকাপে হবে ৫ ম্যাচ। ৫ অক্টোবর হবে প্রথম ম্যাচ ও ১৯ নভেম্বর হবে ফাইনাল। তার আগে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর। ৪ নভেম্বর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও ১০ নভেম্বর হবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ। তবে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ এই স্টেডিয়ামে হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান বাটলার পরবর্তী সংবাদ এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads