ads

রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান বাটলার

খবর টি পড়েছেন : ৪২৮
আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান বাটলার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের মাটিতে। যেখানে খেলা নিয়ে সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর কিছুটা উদ্বেগ থাকে। কিন্তু ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক এতটা উদ্বিগ্ন নন। কারণ ভারতের মাটিতে আইপিএল খেলে সেখানকার কন্ডিশন সম্পর্কে পুরো ধারণা আছে অনেক ইংলিশ ক্রিকেটারের। বাটলার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে চান।

Shamol Bangla Ads

নিয়মিত ভারত সফর এবং আইপিএলের সুবাদে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারের কাছেই উপমহাদেশের উইকেট এখন চেনা হয়ে গেছে। সাধারণত পশ্চিমা দেশগুলোর ব্যাটাররা ভারতীয় উপমহাদেশের উইকেটে স্পিনারদের সামলাতে পারেন না। তবে বাটলার বললেন, ভারতের মাটিতে ইংল্যান্ড বাড়তি সুবিধা পাবে না। তবে আমাদের অনেকে আইপিএল খেলেছে। সেই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে। আমরা জানি ভারতের উইকেটে কিভাবে খেলতে হয়। এটা আমাদের বিশ্বকাপের প্রস্তুতিতে সুবিধা হবে।

এই মুহূর্তে বাটলার ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলছেন। এখন পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবু নিজেকে সীমিত ওভারের ক্রিকেটে সেরা ব্যাটারদের তালিকায় রাখতে চান না।

Shamol Bangla Ads

তার মতে, সাদা বলের ক্রিকেটে সেরা তিন ব্যাটার হলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ ও কুইন্টন ডি কক। বাটলার বলেছেন, ‘কুইন্টন পায়ের সামনে থেকেও দারুণভাবে উড়িয়ে মারতে পারে। রোহিতের পুল শট দুর্দান্ত। আর পন্থ নির্ভীক মানসিকতার ব্যাটার। ওদের খেলা দেখতেও দারুণ লাগে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ জোড়া গোল করে পিএসজিকে জেতালেন এমবাপ্পে পরবর্তী সংবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads