ads

মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪৫৬
এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এশিয়া কাপে রওনা দেওয়ার আগে বাংলাদেশ প্রথম ধাক্কাটা খায় ইবাদত হোসেন ছিটকে পড়ায়। তাঁর শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপ নিয়েও তৈরি হয়েছে সংশয়। হাঁটুর চোট নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে গতকাল ইংল্যান্ড গেছেন ইবাদত। তিনি আজ সেখানে চিকিৎসকের কাছে যাবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

Shamol Bangla Ads

ইবাদতের পর বাংলাদেশের এশিয়া কাপ মিশনে এবার ধাক্কা হয়ে এসেছেন লিটন দাস। জ্বরে আক্রান্ত বাংলাদেশ ওপেনার পরশু দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। জ্বর থেকে সেরে না ওঠায় গতকালও শ্রীলঙ্কায় যাওয়া হয়নি তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে বাকি আছে আর দুই দিন। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, লিটনের জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা আছে। এর মধ্যে তাই লিটন শ্রীলঙ্কা গেলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।

আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের না খেলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘লিটন একটু একটু করে উন্নতি করছে। দু-এক দিন সময় লাগবে। প্রথম ম্যাচটা মিস করবে। ওর কোনো বিকল্প নিয়ে ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। জ্বর কমছে।’ ওপেনিং পজিশনের জন্য এই মুহূর্তে দলের সঙ্গে আছেন নাঈম শেখ আর তানজিদ হাসান তামিম। নাঈমের ওয়ানডে ক্রিকেটের অভিজ্ঞতা তবু ৪ ম্যাচের। জুনিয়র তামিমের এখনো আন্তর্জাতিক স্বাদ পাওয়া হয়নি। লিটনের না খেলাটা অবশ্যই চিন্তার বিষয় বাংলাদেশ দলের। ১৭ সদস্যের দলে একমাত্র অভিজ্ঞ ওপেনার যে তিনিই। দল ঘোষণার আগেই চোটে ছিটকে পড়েন আরেক অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

Shamol Bangla Ads

আপাতত লিটনের জ্বর কমায় এবং শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তাঁর বিকল্প ভাবছে না বিসিবি। বিকল্প ওপেনার নিয়ে নান্নু বলেছেন, ‘কিছু করার নেই। আকস্মিকভাবে অসুস্থ হয়ে গেছে (লিটন)। আর বিকল্প হিসেবে সাইফেরও (হাসান) ডেঙ্গু পজিটিভ। এই কদিনের জন্য আর বিকল্প দেখছি না।’ এশিয়া কাপের তিনজনের স্ট্যান্ডবাই দলে আছেন সাইফ। ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক দুর্বলতা আছে তাঁর। তবে সাইফের মাঠে ফিরতে সময় লাগবে। তরুণ এই ওপেনারের জন্য খারাপই লাগছে বিসিবির আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের, ‘বেচারার দুর্ভাগ্য। এর আগে সুযোগ পেল, চোটে পড়ে বেরিয়ে গেল। এবার এত কষ্ট করে কাছাকাছি এল, অসুস্থ হয়ে পড়ল। তবে খেলোয়াড় ভালো, সাইফ আমাদের ভবিষ্যৎ হতে পারে।’

টিকিট-সংক্রান্ত জটিলতায় দলের সঙ্গে যেতে না পারা তরুণ পেসার তানজিম হাসান সাকিব গতকাল শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছেন। গতকাল বিশ্রাম নেওয়া বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে আজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী সংবাদ বাধ্য হয়ে ব্যাটিং অর্ডারে পরীক্ষা চালাচ্ছে ভারত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads