ads

রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোড়া গোল করে পিএসজিকে জেতালেন এমবাপ্পে

খবর টি পড়েছেন : ৪৯৩
জোড়া গোল করে পিএসজিকে জেতালেন এমবাপ্পে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লিগ ওয়ানের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে লেন্সের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার নৈপুণ্যে লেন্সকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের ৪৪তম মিনিটে মার্কো আসেনসিও গোল করে পিএসজিকে এগিয়ে দেন। ফরাসি জায়ান্টদের হয়ে আসেনসিওর এটাই প্রথম গোল।

Shamol Bangla Ads

৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের সঙ্গে বল আদান-প্রদান করে প্রথম শটেই তিনি লেন্স গোলরক্ষক সাম্বাকে পরাস্ত করেন। এরপর এমবাপ্পের আরো একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন সাম্বা। বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর প্রথমবারের মতো মূল দলে খেলতে নামা ওসমানে ডেম্বেলে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।

৯০তম মিনিটে পেনাল্টি বক্সের কাছাকাছি জায়গা থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে পিএসজির ব্যবধান ৩-০ করেন। তবে শেষ মুহূর্তে মরগান গুইলাভোগুইয়ের শেষ শটটি মিলান স্ক্রিনিয়ারের সঙ্গে ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে সান্ত্বনার এক গোল পায় লেন্স। এবারের লিগে প্রথম দুই ম্যাচে জয়হীন ছিল পিএসজি।

Shamol Bangla Ads

তাই ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল প্যারিসের জায়ান্টরা। এই জয়ে শীর্ষে থাকা মোনাকোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার পথে বাংলাদেশ দল পরবর্তী সংবাদ আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান বাটলার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads