ads

মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ : ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলায় ৯ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসামি জামান ওরফে জবেদ আলী (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব। ১৪ আগস্ট দিবাগত রাতে গাজীপুর জেলার শালনা হতে তাকে গ্রেফতার করে র‍্যাব ১৪। জবেদ আলী শ্রীবরদী উপজেলার গোপালখিলার হাবিবুর রহমানের ছেলে। র‍্যাব-১৪, সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

র‍্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো জামান। প্রেমে রাজি না হওয়ায় ২০১৪ সালের ১৪ জুলাই সকালে স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে ঝিনাইগাতী-ধানশাইল পাঁকা সড়কে উৎপেতে থাকা জামান জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। এদিকে প্রাইভেট হতে বাড়িতে না ফেরায় পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। খোঁজাখুজির একপর্যায়ে স্কুলছাত্রীর বাবা খবর পান, জামান স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে চলে গেছেন। পরবর্তীতে অভিযোগ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ রাজধানী ঢাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে। স্কুলছাত্রী জানায়, জামান ঢাকায় একটি ভাড়া বাসায় এক মাস আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে। পরে ওই ঘটনায় ২০১৪ সালের ১৫ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ পূর্বক ধর্ষণ মামলা দায়ের করে ভিকটিমের পরিবার।

পরে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও একলাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। ঘটনার পর থেকেই আসামী জামান ওরফে জবেদ আলী ৯ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

Shamol Bangla Ads

র‍্যাব আরও জানায়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল ১৪ আগস্ট দিবাগত রাতে গাজীপুর জেলার শালনা থানার কাথোরা এলাকা হতে জামানকে গ্রেফতার করে।

র‍্যাব-১৪, সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান জানান, আসামি জামানকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বসুন্ধরা শুভসংঘ : শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি পরবর্তী সংবাদ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads