ads

সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বসুন্ধরা শুভসংঘ : শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

খবর টি পড়েছেন : ৬৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘শুভ কাজে সবার পাশে’-এ শ্লোগানে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। ১৪ আগস্ট সোমবার বিকেলে শহরের খরমপুর মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথবাজার থানা মোড়ে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। কালেরকন্ঠ প্রতিনিধি হাকিম বাবুল র‌্যালির উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে বঙ্গবন্ধু স্কয়ারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির সভাপতি গোলাম শাহরিয়ার রবিন, বিতার্কিক এস.এম.ইমতিয়াজ চৌধুরী শৈবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আউটসোর্সার মাওলানা মিনহাজ উদ্দিন প্রমুখ।

ওইসময় বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে আতংক নয়, সকলকে সচেতন হওয়ার আহবান জানান। একইসাথে ডেঙ্গু মশার কামড় এবং লার্ভা থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য বাসা-বাড়ি, কর্মস্থলের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ডাবের খোসা-টায়ার, কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়া, দিনে-রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর বার্তা দেন। বক্তারা তাদের বক্তব্যে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পারমর্শ নেওয়ার কথাও বলেন। ডেঙ্গুর এই প্রকোপের সময়ে বেশী বেশী পানি, ডাবের পানি এবং পুষ্টিকর তরল জাতীয় খাবার খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

এদিন একইসাথে শহরের শহীদ বুলবুল সড়ক, খরমপুর এলাকা, নিউমার্কেট এবং রঘুনাথ বাজার এলাকায় শুভসংঘের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নেন। শহরবাসী শুভসংঘের এই সচেতনতামূলক কর্মসূচি চলাকালে সদস্যদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী ৫ সেপ্টেম্বর শেরপুর জেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ : ৯ বছর পর যাবজ্জীবন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads