ads

মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ৫৪৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

Shamol Bangla Ads

সকাল নয়টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এরপর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং এর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরোসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একটি শোক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

আলোচনা শেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার ও যুবঋণ বিতরণ করা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। ওইসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ : ৯ বছর পর যাবজ্জীবন… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও ধারণের ঘটনায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads