৯ জন নিয়েও রোনালদোর ডাবল, চ্যাম্পিয়ন আল নাসর

খবর টি পড়েছেন : ৭৬১
৯ জন নিয়েও রোনালদোর ডাবল, চ্যাম্পিয়ন আল নাসর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেই বুঝি এটা সম্ভব! বিপর্যয়ে পড়েও কামব্যাক করা যায়! এবং সেটা নয় জনের দল নিয়েও! শনিবার রাতে সেটাই করলেন আল নাসরের সিআরসেভেন। আল হিলালের বিপক্ষে নয় জনের দল নিয়ে জোড়া গোল করে দলকে জেতালেন ২-১ গোলে। প্রথমবারের মতো আল নাসরকে জেতালেন আরব লিগ চ্যাম্পিয়ন্স কাপ।

Shamol Bangla Ads

কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মাইকেলের গোলে লিড নেয় আল হিলাল। এরপর ৭১ মিনিটে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয় আল নাসর।

রোনালদোর দল তখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিসর্জন দেওয়ার পথে। কিন্তু হাল না ছাড়া পর্তুগিজ যুবরাজ ৭৪ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান। দশ জন নিয়েও জেতা সম্ভব বুঝিয়ে দেন।

Shamol Bangla Ads

পরেই আরও এক ধাক্কা লাগে আল নাসর শিবিরে। ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরও এক ফুটবলার। নয় জনে পরিণত হয় আল নাসর। ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় থাকায় অতিরিক্ত সময়ে যায় খেলা।

সেখানে নয়জন নিয়েও ৯৮ মিনিটে গোল করে দলকে শিরোপার পথে তুলে নেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানইউ ফরোয়ার্ড। ম্যাচের ১০ মিনিট থাকতে ওই রোনালদোই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। বাকি সময়টা বহু কষ্টে পাড়ি দিয়ে শিরোপা উৎসব করেছে সৌদি ক্লাবটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপের দল ঘোষণা : বাদ পড়লেন মাহমুদউল্লাহ,… পরবর্তী সংবাদ আল হিলালই তাহলে নেইমারের পরবর্তী ঠিকানা!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads