এশিয়া কাপের দল ঘোষণা : বাদ পড়লেন মাহমুদউল্লাহ, চমক আরেক তামিম

খবর টি পড়েছেন : ৪৯৪
এশিয়া কাপের দল ঘোষণা : বাদ পড়লেন মাহমুদউল্লাহ, চমক আরেক তামিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ। শনিবার সকালে সংবাদ সম্মেলন করে ১৭ সদস্যদের দল ঘোষণা করেছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল।

Shamol Bangla Ads

তবে আলোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সুযোগ পাননি এশিয়া কাপের দলে। ইমার্জিং এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স করে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। সুযোগ পাননি তাইজুল ইসলামও, রয়েছেন নাসুম আহমেদ।

প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট আলোচনা করে এই দলটা ঠিক করা হয়েছে। আলাদা রিজার্ভ বেঞ্চ নেই, এসিসি থেকেই ১৭ জনের সুযোগ ছিল।’

Shamol Bangla Ads

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পিএসজির প্রথম ম্যাচের দলে নেই এমবাপে পরবর্তী সংবাদ ৯ জন নিয়েও রোনালদোর ডাবল, চ্যাম্পিয়ন আল নাসর

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads