শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের অরণি প্রগ্রেসিভ স্কুলের আয়োজনে ২২ জুন বৃহস্পতিবার সকালে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবে মাত্র ৩০ মিনিট সময় ধরে ২৫ নাম্বারের এই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরে অরণি প্রগ্রেসিভ স্কুরের অধ্যক্ষ নাজনীন হকের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মো.জহুরুল হক, নালিতাবাড়ী প্রেসক্লাবে সভাপতি আবদুল মান্নান, অরণি প্রগ্রেভিস স্কুলের শিক্ষক নারগীস রহমান,চাঁদনী, মিতু শিল প্রমুখ। এসময় গনিতের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে গনিত উৎসবে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরণি প্রগ্রেভিস স্কুলের শিক্ষক প্রদীপ চন্দ্র।
























