ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদ্রাসায় রাতের খাবার খেয়ে ৩ শিক্ষকসহ ২৪ শিক্ষার্থী হাসপাতালে

খবর টি পড়েছেন : ৬৮৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা নামের এক শিক্ষা প্রতিষ্ঠানে রাতের খাবার খেয়ে মাদ্রাসার ৩ জন শিক্ষক ও ২১ জন শিক্ষার্থীসহ ২৪ জন অসুস্থ হয়েছেন৷ ২১ জুন বুধবার রাতের খাবার খাওয়ার পর মাঝরাতে পৌরশহরের নালিতাবাড়ী বাজার এলাকার ওই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সজালে তাঁদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় ৬০ জন ছাত্র ও তিনজন শিক্ষক রয়েছেন৷ তাদের খাবার রান্না করার জন্য রয়েছে একজন বাবুর্চিও৷ মাদ্রাসার খাদ্য তালিকা অনুযায়ী বুধবার সন্ধ্যায় ছাত্র ও শিক্ষকদের জন্য মাছ ও পুঁইশাক রান্না করেন বাবুর্চি। পরে অন্যান্যদিনের মতোই রাত সাড়ে ৯ টায় সেই খাবার খান মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা৷

পরে রাত সাড়ে ১২ টার দিকে মাদ্রাসার সহকারী অধ্যক্ষ অব্দুল জলিল অসুস্থ হয়ে পড়েন৷ তিনি পেট ব্যাথা, পাতলা পায়খানা ও বমি অনুভব করেন। পরে রাত তিনটার দিকে মাদ্রাসার কয়েকজন ছাত্র ও শিক্ষক অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার মোহতামিম মাওলানা হামিদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এসে চিকিৎসকের সাথে পরামর্শ করে ঔষধ নিয়ে যান। কিন্তু এতে অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তিনিসহ ২৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

Shamol Bangla Ads

মাদ্রাসার শিক্ষার্থী রিফাত আহম্মেদ বলেন, রাতে আমরা পুঁইশাক ও মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে যাই। মাঝরাতে আমাদের অনেকের পেট ব্যাথা, পাতলা পায়খানা ও বমি শুরু হয়। পরে হুজুর ঔষধ দেন। কিন্তু ঔষধেও ব্যথা না কমায় বৃহস্পতিবার সকালে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থী জোবায়েরের মা বলেন, হুজুররা ফোন করে জানায় যে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। স্যালাইন, ওষুধ খাইয়েও কাজ হয়নি। তাই হাসপাতালে এনেছে। খবর পেয়ে আমিও হাসপাতালে এসেছি।

মাদ্রাসার মোহতামিম মাওলানা হামিদুর রহমান বলেন, আমরা রুটিন করে প্রতি সপ্তাহেই এমন খাবার খাই। এই প্রথম এমন হলো। আমাদের ৩ জন শিক্ষকসহ মোট ২১ জন নালিতাবাড়ী হাসপাতালে এবং ৩ জন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর ইবনে কাদের বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ৮ জন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তখন ৩ জনকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়৷ এখন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ২১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গণিত উৎসব ও কুইজ প্রতিযোগিতা পরবর্তী সংবাদ ৩ বছর পর চালু হলো নাকুগাঁও-ঢালু ইমিগ্রেশন, যাত্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads