ads

সোমবার , ১৯ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১৯, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ১৯ জুন সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। আকবর আলী ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় ইউপি সদস্য মো. সিদ্দিক জানান, কৃষক আকবর আলী হাঁস পালন করতেন। সোমবার সকালে আকবর আলী হাঁস নিয়ে বাড়ির পাশে বিলে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং তার উপর আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads