ads

রবিবার , ১৮ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ॥ সালাম সভাপতি, কামাল সম্পাদক

খবর টি পড়েছেন : ১,০৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রবিবার দুপুরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে সরকার কাজ করছে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশী-বিদেশী চক্রান্ত শুরু হয়েছে। সব চক্রান্ত মোকাবেলায় দেশরত্ন শেখ হাসিনা সজাগ ও সোচ্চার রয়েছেন। তিনি মৎস্যজীবী লীগের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করার পাশাপাশি বিশেষ মহলের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সায়ীদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর।

Shamol Bangla Ads

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল মৎস্যজীবী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও সহ-সভাপতি মোছা. নাছরিন আক্তার এবং কার্যনির্বাহী সদস্য এসএম ইকবাল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ডা. আব্দুস সালামকে পুনরায় সভাপতি ও কামাল হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্য জেলা মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে আওয়ামী মৎস্যজীবী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads