ads

শুক্রবার , ৯ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ৬৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
শেরপুরের নকলায় বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। ৯ জুন শুক্রবার দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে ও গণপদ্দী ইউনিয়নের বরইতার গ্রামে ঘোড়ামারা নদীর পাড়ে ওই ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃতরা হচ্ছেন নারায়ণখোলা দক্ষিণ গ্রামের দিনমজুর শফিক মিয়ার ছেলে ও স্থানীয় কুটেরচর জোনাব আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছাব্বির মিয়া (১৬) এবং বরইতার গ্রামের আতশ আলীর ছেলে কৃষক শিপন মিয়া (৪৫)।
চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, ছাব্বির বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলছিল। ওইসময় অকস্মাৎ বজ্রপাত হলে ছাব্বির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, বৃষ্টির মধ্যে শিপন গরু আনতে ঘোড়ামারা নদীর পাড়ে গেলে অকস্মাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিপন বিবাহিত। তাঁর ৩ সন্তান রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, ছাব্বির ও শিপনের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের… পরবর্তী সংবাদ শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা ঘুষ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads