ads

শুক্রবার , ৯ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ৯, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা অনুর্ধ-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৯ জুন শুক্রবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চ্যুয়ালী ওই খেলার উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

Shamol Bangla Ads

ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডে নকলা পৌরসভা একাদশ চরঅষ্টধর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে। দ্বিতীয় রাউন্ডের খেলায় পাঠাকাটা ইউনিয়ন একাদশ গৌড়দ্বার ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

Need Ads