ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুনাকের উদ্যোগে গাছের চারা বিতরণ ও জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ৯৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। এ উপলক্ষে ৫ জুন বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুনাকের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাইকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে হবে। সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষ রোপণের উপর গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ স্বাভাবিক ও দূষণমুক্ত রাখতে জীব বৈচিত্রের প্রতি গুরুত্ব বাড়ানো তাগিদ দিয়েছেন তিনি। এসময় পুলিশ সুপার পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি ও জ্বালানি শক্তির অপচয় রোধ ও প্লাস্টিক ব্যবহারে আরো সচেতন হবার আহবান জানান।

পরে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশগড়ি’- এ স্লোগানকে সামনে রেখে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে জেলার পাঁচটি থানা এলাকায় শেরপুর জেলা পুলিশ ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সদস্যদের সহোযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ জেলায় মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গণহত্যার স্মৃতি বিজড়িত স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুরের প্রেসিডেন্ট ইমরান হাসান রাব্বীসহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়। পরে পুলিশ লাইন্সে শেরপুর জেলা পুলিশ ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত পরবর্তী সংবাদ নকলার বিদায়ী ও নবাগত ইউএনও’র সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads