ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার বিদায়ী ও নবাগত ইউএনও’র সংবর্ধনা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭১১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের বদলিজনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের আগমনে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ মে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে বিকেলে নকলা উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট দেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ১৬ এপ্রিল নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি পদায়ন হন। এর আগে ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২ বছর ৩ মাস নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ সালে ৩৪ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ওই সালের পহেলা জুন তারিখে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন। প্রতিটি কর্মস্থলে তিনি সততা, নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে একজন চৌকস কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুনাকের উদ্যোগে গাছের চারা বিতরণ ও জেলাব্যাপী… পরবর্তী সংবাদ শেরপুর সুদের টাকা না দেওয়ায় গাছে বেঁধে যুবককে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads