ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

খবর টি পড়েছেন : ৮১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘প্লাস্টিক দূষণ সমাধানে, শামিল হই সকলে’ এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন সোমবার সকালে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। এজন্য সকল মানুষকেই সচেতন হতে হবে এবং যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং পলিথিন ব্যাগ ব্যবহার প্রতিহত করতে হবে। তাহলেই শেরপুর জেলাকে পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করা যাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ। ওইসময় জেলা প্রশাসন, জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব পরিবেশ দিবসে শেরপুরে স্কেটিং র‌্যালি পরবর্তী সংবাদ শেরপুরে পুনাকের উদ্যোগে গাছের চারা বিতরণ ও জেলাব্যাপী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads