ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সুদের টাকা না দেওয়ায় গাছে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

খবর টি পড়েছেন : ৮৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে সুদের টাকা না দেওয়ায় মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে। ৪ জুন রবিবার রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবহন শ্রমিক সাইফুল স্থানীয় মৃত হানিফ উদ্দিনের ছেলে। এদিকে সোমবার সকালে ওই নির্যাতন ও সাইফুলকে গাছে বেধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা।

Shamol Bangla Ads

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে আর্থিক সঙ্কটে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামের দাদন ব্যবসায়ী আব্দুল মালেকের কাছ থেকে সুদে ৬ হাজার টাকা ধার নেন পরিবহন শ্রমিক মো. সাইফুল ইসলাম। ওইসময় প্রতিমাসে সুদের লাভ পরিশোধ করার পর রবিবার সন্ধ্যায় আব্দুল মালেকের আসল ৬ হাজার টাকা ফেরত দেন সাইফুল। কিন্ত দাদন ব্যবসায়ী আব্দুল মালেক তার কাছে লাভের আরও অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি করে। কিন্তু সাইফুল ওই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে স্থানীয় মো. মনির ও মো. জুয়েলের সহায়তায় তাকে ওই রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মালেক। পরে আব্দুল মালেকের বাড়ির একটি গাছের সাথে সাইফুলকে বেঁধে রাতভর নির্যাতন করেন।

সোমবার সকালে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাইফুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ভিডিও দেখে আমি তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠাই। এ ঘটনায় এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলার বিদায়ী ও নবাগত ইউএনও’র সংবর্ধনা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ পরিবেশ দিবসে শেরপুরে আজকের তারুণ্য’র বৃক্ষরোপন কর্মসূচি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads