ads

বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মাদকবিরোধী গণসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

“মাদক রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শেরপুরের আয়োজনে এবং মাদক নির্মূল সমন্বিত কর্মপরিকল্পনা (CAP) বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাদক বিরোধী গণ সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন বৃহস্পতিবার সকাল ১০টাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

“মাদককে না বলুন” এ শ্লোগানকে সামনে রেখে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শেরপুরের সাব ইন্সপেক্টর জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

Shamol Bangla Ads

র‍্যালি ও পথসভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য,থানা পুলিশ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads