ads

বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জনপ্রতিনিধি ও ইউপিসচিবদের ৩দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিবদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩দিন ব্যাপী”মৌলিক প্রশিক্ষণ “কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৩১ মে বুধবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার অতিরিক্ত সচিব ইশরাত জাহান।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিভিন্ন ক্ষমতা ও আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, অতিরিক্ত সচিব ইশরাত জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির। উক্ত কর্মশালায় ইউএনও ফারুক আল মাসুদ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাগনের নানাবিদ প্রশ্নের উত্তর দেয়াসহ করণীয় সম্পর্কে বিভিন্ন বিষিয়ে পরামর্শ প্রদান করেন।

ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, মোজাম্মেল হক, আশরাফুল ইসলাম পলাশ, আতাউর রহমান, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ ৭ইউনিয়ন পরিষদ সচিব, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার এ কর্মশালার শেষ হবে ।

Shamol Bangla Ads

ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যরা জানান, এ কর্মশালার মাধ্যমে তারা আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যাদি পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Need Ads