ads

বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ দল নিয়ে ধারণা দিলেন পাপন

খবর টি পড়েছেন : ২০৭
বিশ্বকাপ দল নিয়ে ধারণা দিলেন পাপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বকাপের এখনো পাঁচ মাস বাকি। তবে বাংলাদেশে বিশ্বকাপ দল নিয়ে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিক্যালি চ্যালেঞ্জড টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে বিশ্বকাপ দল নিয়ে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Shamol Bangla Ads

বাংলাদেশের বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশন নিয়েই এই মুহূর্তে আলোচনাটা বেশি হচ্ছে। এই প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বিশ্বকাপ দল নিয়েই বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন—তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব-এই ছয়জনের মধ্যে কাউকে বাদ দেওয়া যাবে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয়, তারাও ভালো পারফর্ম করছে। তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছি। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা (টিম ম্যানেজমেন্ট) নেবে। চোটের জন্য ব্যাকআপ লাগবে।’

বোলিং বিভাগে তিন পেসার নিয়ে খেলা নিশ্চিত বলে জানিয়েছেন পাপন। তিনি বলেছেন, ‘আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান, তাসকিন, শরীফুল, ইবাদত, মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেবে।’

Shamol Bangla Ads

এরপর বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের সম্ভাবনার প্রসঙ্গ নিয়ে পাপন বলেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি (ইয়াসির আলী)। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোনো কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে তাহলে বল করবে কে? এ জন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। দিন শেষে নান্নু কী করবে আমি জানি না, আমার কথা বলছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা পরবর্তী সংবাদ কাভা টুর্নামেন্টের সহকারী কোচ হলেন নালিতাবাড়ীর ফিরুজ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads