ads

বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

খবর টি পড়েছেন : ২০০
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত আর কোনো খেলা নেই। তাই প্রায় দুই সপ্তাহের ছুটি পেয়েছে লাল-সবুজ শিবির। তবে লম্বা এ ছুটি শেষেই আফগানিস্তান সিরিজের প্রস্তুতি নিতে হবে সাকিব-তামিমদের। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ এ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ মে বুধবার বিকেলে এক বিবৃতিতে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানিয়েছে বিসিবি।

Shamol Bangla Ads

সূচি অনুযায়ী, আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগান দল। এরপর তিন দিনের অনুশীলন শেষে মাঠে নামবে দুই দল। আগামী ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত গড়াবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

টেস্ট ম্যাচ শেষে ১৯ জুন ভারতে যাবেন আফগানরা। আর ৩০ জুন পর্যন্ত ছুটিতে থাকবে টাইগাররা। এরপর আগামী ১ জুলাই আবারও ঢাকায় ফিরে আসবে আফগান দল। ২ জুলাই বিশ্রাম শেষে ৩ ও ৪ জুলাই অনুশীলন। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।

Shamol Bangla Ads

এরপর ৬ জুলাই বিশ্রাম, ৭ জুলাই অনুশীলন শেষে ৮ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে ফের মাঠে নামবে দুই দল। সিরিজে শেষ ওয়ানডে ম্যাচ হবে ১১ জুলাই। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের পরপরই সিলেটে পাড়ি দেবে দল দুটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে পূর্ণাঙ্গ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি। এজন্য ১২ জুলাই চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে সাকিব-রশিদরা। সেখানে ১৩ জুলাই অনুশীলন শেষে ১৪ জুলাই লড়াইয়ে নামবে দল দুটি। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ১৬ জুলাই।

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচি :

একমাত্র টেস্ট ১৪ জুন-১৮ জুন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
প্রথম ওয়ানডে ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে ১১ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি ১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে ম্যানসিটি পরবর্তী সংবাদ বিশ্বকাপ দল নিয়ে ধারণা দিলেন পাপন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads