সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিশেয়ন (কাভা) মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২৩ এর বাংলাদেশ জাতীর মহিলা ভলিবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. ফিরুজ আলম। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার মরহুম আব্দুল মজিদ সরকারের দ্বিতীয় ছেলে।

আগামী ২২ মে সোমবার নেপালের কাঠমুন্ঠুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই কাভা মহিলা ভলিবল টুর্নামেন্ট-২০২৩। ওই টুর্নাামেন্টে বাংলাদেশ ভলিবল ফেডারেশন তাকে জাতীয় মহিলা ভলিবল দলের সহকারী কোচ হিসেবে মনোনিত করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ ন্যাশনাল ভলিবল দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। বৃহত্তর ময়মনসিংহ বিভাগে এই প্রথম ফিরুজ আলম এই ধরনের দায়িত্ব পালন করছেন। কোচ ফিরুজ আলম ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করার পর তার প্রিয় খেলা পুলিশের ভলিবল দলে যোগ দেন। সেখানে তিনি দীর্ঘদিন খেলোয়ার হিসেবে খেলাধুলা করেন। এসময় দেশে ও দেশের বাইরে কৃতিত্বের সাথে ভলিবল খেলে সুনাম অর্জন করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ পুলিশের ভলিবল দলের ক্যাপ্টেন ও সর্বশেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামী ২২ মে নেপালে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিশেয়ন (কাভা) মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২৩ এর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি বাংলাদেশ মহিলা ভলিবল দল নিয়ে আগামী শনিবার (২০ মে) নেপালের কাঠমুন্ঠুর উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন। প্রিয় মাতৃভুমি বাংলাদেশ দলের বিজয়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

























