ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে/২০২৩ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় হুইপ আতিক শেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি গত এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শেরপুর শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যসহ ৫ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads