ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৩৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে দীর্ঘ ৭ বছর পর শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লীগে শুভসূচনা করেছে শেরপুর ক্রিকেট ক্লাব। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ১৪ মে রবিবার অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মিমোজা স্পোর্টিং ক্লাবকে ৩৬ রানে পরাজিত করেছে শেরপুর ক্রিকেট ক্লাব।

Shamol Bangla Ads

ওয়ানডে নিয়মে সাদা বল রঙিন পোষাকে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় ৪২ ওভারে। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪২ ওভারের শেষ বলে ১৪৯ রানে অলআউট হয় শেরপুর ক্রিকেট ক্লাব। দলের পক্ষে ব্যাটার আব্দুল্লাহ ২৫, তানভীর অপরাজিত ২৩, রাকিবুল আতিক ২২ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ২৬ রান। মিমোজার পক্ষে বোলার আক্রাম ৩৬ রানে ৩টি এবং সৌমিক ১৮ রানে, রাতুল ২২ রানে এবং শরন ২৫ রানে ২টি করে উইকেট তুলে নেন। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মিমোজা স্পোর্টিং ক্লাব। শুরুর সেই বিপর্যয় আর কাটিয়ে ওঠতে পারেনি।

ক্রিকেট ক্লাবের পার্টটাইম বোলার রিয়াদের বিধ্বংসী বোলিং আর রাকিবুল আতিকের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মিমোজা স্পোর্টিং ক্লাব ৩০ দশমকি ৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়। দলের পক্ষে অলরাউন্ডার আক্রাম ৩৬, জাকারিয়া ১৯ এবং রাজন ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। ক্রিকেট ক্লাবের পক্ষে স্পিনার রিয়াদ ১৬ রানে ৫ উইকেট এবং রাকিবুল আতিক ২৯ রানে ৩ উইকেট লাভ করেন। খেলায় অনবদ্য নৈপুন্যের জন্য শেরপুর ক্রিকেট ক্লাবের রিয়াদ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন এবং মিমোজা এন্টারপ্রাইজ ও মিমোজা শপিং মলের সৌজন্যে নগদ ১ হাজার টাকা পুরষ্কার লাভ করেন।

Shamol Bangla Ads

এর আগে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান।

উল্লেখ্য, শেরপুরে এবার প্রথম বিভাগ ক্রিকেট লীগে ৮টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্যায়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। পরবর্তীতে দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালে খেলবে। পক্ষান্তরে দুই গ্রুপের প্রত্যেকটির সর্বনিম্ন স্থান অর্জনকারি দু’টি দল রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads