ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মে ১৪, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১৪ মে রবিবার দুপুরে স্থানীয় খাদ্য গুদামে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সালাহ উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. ইলিয়াস হোসেন জানান, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ১ হাজার ১৪৭ মেট্রিক টন ধান ও ৬৮৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজির ধানের দাম ধরা হয়েছে ৩০ টাকা এবং চাল ৪৪ টাকা।

Need Ads