ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১৪, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জরিপ আলী (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৪ মার্চ রবিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের নলকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। জরিপ আলী ওই গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ১ টার দিকে জরিপ আলী নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সকালে খবর পেয়ে থানা পুলিশ জরিপ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Need Ads