ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হিজড়া জনগোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর থার্ড জেন্ডার’

খবর টি পড়েছেন : ৩৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘আমরাও মানুষ…’-এমন শ্লোগানে ‘কনসার্ট ফর থার্ড জেন্ডার’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে শেরপুরের হিজড়া জনগোষ্ঠির সদস্যরা। সদর উপজেলার আন্ধারিয়া-সুতিরপাড় তৃতীয় লিঙ্গ গুচ্ছগ্রাম চত্বরে ১৩ মে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

হিজড়া নিশি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠির সদস্যরা নাচ-গানে অংশগ্রহণ করেন। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি ও শেরপুর জেলা যুব হিজড়া সাংস্কৃতিক দলের এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি ও শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে জনউদ্যোগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, নাট্যনির্মাতা শিব শংকর কারুয়া, কবি-লেখক জ্যোতি পোদ্দার, নারী উদ্যোক্তা আইরীন পারভীন প্রমুখ। বক্তারা বলেন, সুযোগ পেলে হিজড়ারাও যে নিজেদের যোগ্যতা, দক্ষতার স্বাক্ষর রাখতে পারে, এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সে বিষয়টিই প্রকাশ পেয়েছে। উপস্থিত সকলকে হিজড়াদের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বক্তারা আহবান জানান।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে হিজড়াদের পক্ষ থেকে খুনুয়া চরপাড়া গ্রামের দূর্বৃত্তদের হাতে নিহত ইজিবাইক চালক উজ্জল হোসেনের অসহায় স্ত্রীর হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি রফিকুল ইসলাম আধার এর ‌‘তুমি নেই ভাবতেই’ পরবর্তী সংবাদ নকলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads