ads

বুধবার , ১০ মে ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত শেরপুর

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১০, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত হয়েছে শেরপুর। ১০ মে বুধবার ওই ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

বুধবার ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএমের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলনে কক্ষে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল-২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে মার্চ/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে শেরপুর জেলা পুলিশ পুরস্কার লাভ করে।

Shamol Bangla Ads

সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সৃপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads