ads

বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলো ‘ভয়েস অব ঝিনাইগাতী’

খবর টি পড়েছেন : ২৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি! দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন। অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব, এমনকি ঈদও।

Shamol Bangla Ads

গত কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার প্রায় ৪০০ অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সমাগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে তিন শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়াদুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু, রসুন, ডাল ও লবণ। এছাড়া আরও ৭০ জন নারী-পুরুষদের জন্য ছিল লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ ও পেডিকোট। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।

Shamol Bangla Ads

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম, ইউপি সদস্য মো. জবেদ আলী, আয়োজক সংগঠনের সিনিয় সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সদস্য মো. সোবাহান, লিখন, মিলন প্রমুখ।

কালিনগর এলাকার ছালেহা বেওয়া বলেন, ‘খুব কষ্ট করে রোযাগুলো পার করলাম। কখনও ভাবিনি এতগুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আইন্নে গোর ভালা করুক।’
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের এ সংগঠন দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, ‘কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। অহেলিত মানুষের পাশে ও রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সেচপাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ… পরবর্তী সংবাদ শেরপুরে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে জেলা পুলিশের ঈদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads