ads

বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে জেলা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ৩৮১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আউটসোর্সিং ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে অনাবিল ঈদ আনন্দ ছড়িয়ে দিতে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল বুধবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত নন পুলিশ, আনসার ও আউটসোর্সিং স্টাফদের মাঝে শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি নন পুলিশ, আউটসোর্সিং স্টাফদের জেলা পুলিশ একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে উল্লেখ করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং যেকোন সংকটে বা প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঈদসামগ্রী বিতরণকালে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আউটসোর্সিং ও ৪র্থ শ্রেণির ৪৩ জন ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১১ জন পুলিশ পরিবারের সদস্যদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী (শার্ট, শাড়ী, চাউল, লাচ্ছা সেমাই, চিনি, ও তেল) বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলো ‘ভয়েস অব ঝিনাইগাতী’ পরবর্তী সংবাদ শেরপুরে যুব মহিলা লীগ নেতা-কর্মীদের মাঝে সাবেক এমপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads