পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী থানা মিলনায়তনে শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম’র নির্দেশনায় নালিতাবাড়ীর ১১৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. ফখরুজ্জামান জুয়েল পিপিএম।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন।

এদিন ঈদ উপহার সামগ্রী হিসেবে গ্রাম পুলিশদের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাও চাল, লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ করা হয়।
























