ads

মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে শেরপুরে থেকে সরকার নির্ধারিত ভাড়াতেই বাস চলবে ॥ বাস-কোচ মালিক সমিতি

খবর টি পড়েছেন : ৩৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী এবং ঈদের পর ঢাকামুখী মানুষের সুবিধার্থে সরকার নির্ধারিত ভাড়াতেই শেরপুর-ঢাকা রুটের বাস চলবে। যদি কেউ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার থেকে বেশি আদায়ের চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা বাস-কোচ মালিক সমিতি।

Shamol Bangla Ads

১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা বাস-কোচ মালিক সমিতির উদ্যোগে সমিতির অফিসকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

তিনি আরও বলেন, যদি বাসের ভাড়া বাড়ানো হয়, তা হবে জৎসামান্য। যদি এর ব্যত্যয় ঘটে; তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

ওইসময় সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি গৌতম সাহা, দপ্তর সম্পাদক রঞ্জিত সিং, শেরপুর টেনিস ক্লাব বাস মালিক তৌহিদুর রহমান পাপ্পুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বাস মালিকরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের খাদ্য সহায়তা পেলো… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ঈদ উপহার পেলেন শতাধিক গ্রাম পুলিশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads