শেরপুরের নকলায় সেনাবাহিনীর পক্ষ থেকে ২০০ জন দরিদ্র, অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই উপহার বিতরণ করা হয়।

১৯ পদাতিক ডিভিশন ও ময়মনসিংহ স্টেশনের ব্যবস্থপনায় উপহার বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল ইমরান হাসান।
ওইসময় সেনাবাহির উর্ধতন কর্মকর্তা ও সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত উপহারের মধ্যে ছিল তেল, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।




