ads

সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৯৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন। সভার শুরুতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Shamol Bangla Ads

এর আগে সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ অন্যান্যরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আউশ প্রণোদনার সার ও বীজ পেল ১৬৫০… পরবর্তী সংবাদ শেরপুরের আরও ২ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads