ads

সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের আরও ২ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

খবর টি পড়েছেন : ৬১৫
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় আরও দুটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৭ এপ্রিল সোমবার সকালে সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের আওতায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরুনীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মডেল মসজিদ উদ্বোধনের পর নবনির্মিত নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনী ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন অতিথিরা। এদিকে দৃষ্টিনন্দন এই মসজিদটি পেয়ে বেশ খুশি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা।

Shamol Bangla Ads

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ মসজিদটি নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মসজিদে প্রথমে মুসল্লিদের প্রবেশের জন্য রয়েছে দৃষ্টিনন্দন সিঁড়ি ও গাড়ী প্রবেশের র‌্যাম্প। ভবনের নীচ তলায় রয়েছে মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধী ব্যক্তির জন্য র‌্যাম্প-আলাদা নামাজের স্থান-মানসম্মত ও অযুখানা, ইসলামী সংস্কৃতি ও গবেষণার জন্য বই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র, হেফজখানা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম ট্রেনিং সেন্টার, অটিজম কর্ণার, মানসম্মত রান্নাঘর ও ডাইনিং এবং ১০ টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা। দ্বিতীয় তলায় রয়েছে মুসল্লিদের জন্য নামাজের স্থান যেখানে একসাথে ৭২৭ জন নামাজ পড়তে পারবে, দৃষ্টিনন্দন মেহরাব, মিটিং রুম, উপ পরিচালকের অফিস রুম, মানসম্মত টয়লেট ও ওজুখানা, মৃত ব্যক্তির জানাযার ব্যবস্থা ও মুসুল্লিদের প্রবেশের জন্য প্রশস্ত দুইটি সিঁড়ি। মসজিদের তৃতীয় তলায় রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান যেখানে ২২৫ জন পুরুষ ৮৯ জন নামাজ পড়তে পারবে এবং মহিলাদের প্রবেশের জন্য আলাদা সিঁড়ি, হেফজখানা, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, মহিলাদের জন্য পৃথক ও মানসম্মত টয়লেট-অযুখানা। এছাড়াও ৯৬’-০” নয়নাভিরাম সুউচ্চ মিনার, ৪টি সুবিশাল এ দৃষ্টিনন্দন গম্বুজ এবং পর্যাপ্ত আলোক সজ্জার ব্যবস্থা রয়েছে।

জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ মসজিদটির নকশা ও নির্মাণকাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিটি মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা করে। এটির নির্মাণ কাজ ২০১৯ সালের মাঝামাঝি সময়ে শুরু হয়ে ২০২৩ সালে শেষ হয়। তিনি আরও বলেন, অত্যাধুনিক এ মসজিদে রয়েছে ১৫০ কেভিএ সাব-স্টেশন, ৩০ কেভিএ জেনারেটর, প্রধান নামাজ কক্ষের জন্য ৩০ টন এসি ৩০ হাজার গ্যালন ক্ষমতার ভূগর্ভস্থ জলাধার, ২টি ৫.৫ ঘোড়া সাব-মারসিবল পাম্প, ২টি ৫.৫ ঘোড়া সেন্ট্রিফিউগাল পাম্পসহ গভীর নলকূপ, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসিটিভি, উন্নত সাউন্ড সিস্টেম, ৩ কিলোওয়াট ক্ষমতার অনগ্রিড সোলার, ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার এলার্ম সিস্টেম, বজ্রনিরোধক ব্যবস্থা, পাম্প হাউজ, অভ্যন্তরিণ রাস্তা, ড্রেন, দৃষ্টিনন্দন সীমানা দেয়ালে, গার্ডরুম, সিকিউরিটি ও গার্ডেন লাইট। একইসাথে মসজিদটির সৌন্দযবর্ধনের জন্য বৃক্ষরোপণ কার্যক্রম করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেলে প্রাণ গেল চালকসহ ২…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads