ads

সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আউশ প্রণোদনার সার ও বীজ পেল ১৬৫০ জন কৃষক

খবর টি পড়েছেন : ৩০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, নিরাপত্তা অর্জন ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা মুজিব জন্মশতবর্ষ মঞ্চে এসব প্রণোদনা বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমদ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহসান প্রমুখ।

Shamol Bangla Ads

পরে ১ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা পরবর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads