ads

সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেলে প্রাণ গেল চালকসহ ২ জনের, আহত ১

খবর টি পড়েছেন : ৪৬৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চালকসহ দুই ব্যক্তি। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। ১৭ এপ্রিল সোমবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে শহরের নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকার নকলা-নাকুগাঁও মহাসড়কে স্তুপ আকারে রেখে দেওয়া বিদ্যুত বিভাগের খুঁটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন নকলা উপজেলার দামনা গ্রামের মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৩৬) ও নালিতাবাড়ী উপজেলার তন্তর গ্রামের মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (৩৫)। অপর আহত আরোহী হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের শহিদুল ইসলাম (২৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নকলা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের চালক সাইফুল ইসলাম দুই আরোহী নিয়ে দ্রুতগতিতে নালিতাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের অদূরে নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় নকলা-নাকুগাঁও মহাসড়কের একপাশজুড়ে রাখা বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত একটি প্রকল্পের খুঁটির সাথে ধাক্কা লেগে চালকসহ অপর দুই আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই চালক সাইফুল ইসলাম ও আরোহী আব্দুর রশিদ মারা যান। গুরুতর আহত হন অপর আরোহী শহিদুল ইসলাম। এসময় প্রত্যক্ষদর্শীরা হতাহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী সুশান্ত পাল জানান, ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি প্রকল্পের অধীনে কনস্ট্রাকশন কোম্পানীর রেখে দেওয়া বৈদ্যুতিক খুঁটিগুলো অনেক আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। তবে সেখানে কোন দুর্ঘটনা ঘটেছে কি না জানতে পারিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সাদিয়া আফরিন সেবা জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের আরও ২ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক… পরবর্তী সংবাদ শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের খাদ্য সহায়তা পেলো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads