ads

রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনামূল্যে আইনগত সহায়তার বার্তা প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: শেরপুরে জেলা জজ

খবর টি পড়েছেন : ৩৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ বলেছেন, দেশের মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে অসহায়-অসচ্ছল মানুষকে আইনী পরামর্শ ও আর্থিক অনুদান দিয়ে সহায়তা করে আসছে। ‘আর্থিকভাবে অসচ্ছল মানুষের মামলার ব্যয়, সরকার দেয়’- এ স্লোগানকে প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ জন্য তিনি বিচারক-আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। তিনি ১৫ এপ্রিল শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যাম এডিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, জেলা লিগ্যাড এইড কর্মকর্তা গোলাম মাহবুব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস প্রমুখ। ওইসময় সিনিয়র সহকারী জজ কামরুল হাসানসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি রফিকুল ইসলাম আধার এর ৩টি কবিতা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads