ads

রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
এপ্রিল ১৬, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঘুমন্ত অবস্থায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আতর আলী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ৪ এপ্রিল ভুক্তভোগী ওই কিশোরীর বসতঘরে ওই ঘটনা ঘটে। পরে ১৪ এপ্রিল শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আতর আলী উপজেলার শালমারা গ্রামের আলাল উদ্দীনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে ভুক্তভোগী কিশোরীর পিতা মারা যান। এরপর থেকে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে স্বামীর বসতবাড়িতেই থাকতেন ভুক্তভোগীর মা। পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে এলাকার আতর আলী প্রায়ই ভুক্তভোগী পরিবারের কাছে আসতো এবং সরকারি গুচ্ছ গ্রামের ঘর ও সরকারি বিভিন্ন অনুদান নিয়ে দেওয়ার আশা ও লোভ দেখাতো। এদিকে গত ৪ এপ্রিল সকাল সাড়ে আটটায় ভুক্তভোগী কিশোরীর মা গরুর জন্য ঘাস আনতে বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত আতর আলী ওই কিশোরীর ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় থাকা ওই কিশোরীর শরীরের উপর উঠে জাবরিয়ে ধরে আতর আলী। পরে ভুক্তভোগী কিশোরীর জামা টেনে ছিড়ে ফেলে এবং কিশোরীর পরনে থাকা সালোয়ার-কামিজ জোরপূর্বক খুলে ফেলে ধর্ষনের চেষ্টা করে। এসময় কিশোরীর ডাকচিৎকারে তার মা ও আশপাশের লোকজন ছুটে এলে আতর আলী দৌড়ে পালিয়ে যায়।

এদিকে এই ঘটনা কাউকে জানালে বা মামলা করলে ভুক্তভোগী ওই কিশোরী ও তাঁর মাকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত আতর আলী ও তাঁর বন্ধু সুজন মিয়া। পরে গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাই এই ঘটনা জানার পর শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন।

Shamol Bangla Ads

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার বড় মেয়ে ঢাকায় থাকে। বাপ মরা মেয়েটারে নিয়া আমি কষ্টে সংসার চালাই। আতর আলী আমার প্রতিবন্ধী মেয়েটার সর্বনাশ করার চেষ্টা করছে। আবার এই ঘটনা কাউরে জানাইলে বা মামলা করলে আমগরে মাইরা ফালাবো বইলাও হুমকি দিছে।

ভুক্তভোগীর ফুফাতো ভাই বলেন, গত বৃহস্পতিবার রাতে আমি ঘটটাটি জানার পর শুক্রবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, দেরীতে হলেও ভুক্তভোগীর পরিবার আমাকে বিষয়টি জানালে আমি আইনী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আতর আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, অভিযোগ পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads