ও নির্বাক আকাশ শোনো; আটপৌরে জীবনে,
কাল রাতে প্রথম নায়িকাকে দেখেছি স্বপ্নে।
সিথানের পাশে বসেছিলো গোছগাছ যেনো সেভাবেই চেয়েছি,
তিয়াসী চোখ জুড়িয়ে দেখেছি, না ছুঁলেও যেনো একান্তই পেয়েছি।
ভালোবাসার চোখে সেও এক পলক তাকিয়েছে আমায়,
তবে কোনো কথা হয়নি, জানা হয়নি কারণ আসায়।
বায়ান্ন বসন্ত পেরিয়ে হঠাৎ কেনো এমন হলো-কল্পনাতীত,
না কি তার বোধ জাগিয়েছে আলো, দেখেছি প্রজাপতি রাত।
আমার নায়িকাদের ভিড়ে মহানায়ক বনে যাওয়াতেই,
সে একদিন মুখ ফিরিয়ে নিয়েছিল, দোষ তার নয় আমারই।
পাছে ফিরে অপেক্ষায় স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন দেখেছি কত,
অষ্ট প্রহরে কাটিয়েছি, দৃষ্টির জানালায় খুঁজেছি অবিরত।
স্বপ্ন অলিক-ধরা ছোঁয়ার বাইরে থেকেছে যতো,
আমি ভুলের মাশুল দিতে নিজেকে পুড়িয়েছি ততো।
অবশেষে ভাগ্যে প্রসূন কাল রাতে তাকেই দেখেছি,
হারিয়েও যেনো সাঁঝবেলায় অমৃত সৌধা স্বাদ পেয়েছি।
(০৩/০৩/২৩ ইং)।


























