ads

শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৩৮ বোতল মদসহ গ্রেফতার ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৮ বোতল মদসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৭ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার নিজপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রে

Shamol Bangla Ads

ফতারকৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা পূর্বপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. হযরত আলী (৩০) ও সদর উপজেলার পাথালিয়া নাওভাঙ্গা এলাকার মো. মহর আলী মন্ডলের ছেলে মো. আব্দুল্লাহ ওরফে ময়নাল (২৮)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমানের নির্দেশে ডিবির এসআই আজিজুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় ৩৮ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মদসহ দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, শনিবার মাদক আইনের মামলায় গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান চলমান থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads