ads

শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা, বালু জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার বুরুঙ্গা ও হাতিপাগার এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী ও হাতিপাগার এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় বালু ব্যবসায়ী। পরে শনিবার দুপুরে আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে এসব এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

ওইসময় বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ এছাড়াও উপজেলার হাতিপাগার এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়৷

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর জব্দকৃত বালু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads